Dhaka ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কালীগঞ্জে বিএনপি ও যুবদলের সতর্ক অবস্থান

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৮:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 94

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঝিনাইদহের কালীগঞ্জে সতর্ক অবস্থান নিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। এ উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে একটি মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের উত্তেজনা বা উসকানিমূলক পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন।

মোটরসাইকেল শোভাযাত্রা শেষে উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, “আমরা এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করব না। সাধারণ মানুষের নিরাপত্তা ও রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল পক্ষের সহযোগিতা প্রয়োজন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সমন্বয় রেখে কাজ করবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কালীগঞ্জে বিএনপি ও যুবদলের সতর্ক অবস্থান

প্রকাশের সময় : ০৮:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬