Dhaka ০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে সাবেক স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী জাবিতে দুই দিনব্যাপী শিক্ষা-সাহিত্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কালীগঞ্জে বিএনপি ও যুবদলের সতর্ক অবস্থান এখন পর্যন্ত নকআউট পর্বে কারা উঠল, ছিটকে গেল কারা? হরিণাকুণ্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে ‘অপারেশন চলবে’ দেশে বর্তমানে ৬৪টি জিআই পণ্য নিবন্ধিত রয়েছে : শিল্পমন্ত্রী নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ উজানের ঢল অব্যাহত, বন্যা আতঙ্কে তিস্তাপারের মানুষ হানজালারা হায়েনা হয়ে উঠলে, থামানোর ওষুধও আমরা জানি : রাশেদ খান

হরিণাকুণ্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে ‘অপারেশন চলবে’

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৮:০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 7

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক নির্মূলে অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বক্তারা প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন। সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর অপরাধ এবং মোবাইল গেমের নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণে উপজেলার হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যৌথ অভিযান জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ইউএনও প্রদীপ্ত রায় দীপন বলেন, “মাদক নির্মূলে অপারেশন চলবে, এখানে কোনো ছাড় নেই। তবে অভিযান শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না। মাঠপর্যায়ে প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে জনপ্রতিনিধি ও সমাজের সব শ্রেণির মানুষের সহযোগিতাও প্রয়োজন।”

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ভ্রাম্যমাণ দোকান নিয়ন্ত্রণ, অবৈধ যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দেওয়া হয়।

সভায় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং নিরাপদ জনজীবন নিশ্চিত করতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পরে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হরিণাকুণ্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে ‘অপারেশন চলবে’

প্রকাশের সময় : ০৮:০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬