গুরুত্বপূর্ণ সংবাদ:
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৫১:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / 4
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী (৬৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২১ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৯৬০ সালের ৭ জুলাই জন্মগ্রহণ করেন সেলিমা আহমাদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় ব্যবস্থাপনায় স্নাতক ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্র, জাপান, ডেনমার্ক ও কানাডায় ব্যবসা ও নেতৃত্ব বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে তিনি হোমনা-তিতাসের অবকাঠামো, শিক্ষা ও নারী আত্মকর্মসংস্থানে কাজ করেন।
Tag :























