Dhaka ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

রাজবাড়ীতে সবুজ বাংলাদেশের জেলা কমিটির আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 126

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে রাজবাড়ীতে গঠিত হয়েছে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশ-এর নতুন জেলা কমিটি। নবগঠিত এ কমিটির মাধ্যমে জেলার পরিবেশ উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ পাভেল রহমান।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, রাজবাড়ী জুড়ে বৃক্ষরোপণ, পরিবেশ দূষণ প্রতিরোধ, নদী-খাল রক্ষা এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ খবির সরদার, সহ-সাধারণ সম্পাদক মিতা খাতুন ও মোঃ আহাদ শেখ, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন রবিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাহাদ শেখ, অর্থ বিষয়ক সম্পাদক তৌহিদ মাহমুদ, দপ্তর সম্পাদক মোঃ আসিফ মন্ডল, প্রচার সম্পাদক অনিকা তাহসিন সুপ্তি এবং শিশু ও নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার।

সংগঠনের কেন্দ্রীয় নেতারা বলেন, পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি। এ লক্ষ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা কমিটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, সবুজ বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম এবং দুর্যোগকবলিত মানুষের সহায়তায় কাজ করে আসছে। সংগঠনটির নেতৃবৃন্দ বিশ্বাস করেন, নবগঠিত রাজবাড়ী জেলা কমিটি পরিবেশ রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে সবুজ বাংলাদেশের জেলা কমিটির আত্মপ্রকাশ

প্রকাশের সময় : ০৯:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬