Dhaka ০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

নওগাঁয় ২ কেজি গাঁজাসহ পাঁচ মামলার আসামি গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 105

নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদকবিরোধী অভিযানে আবারও সফলতা অর্জন করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ২ কেজি গাঁজাসহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য সংক্রান্ত পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ১৭ জুন ২০২৬ তারিখে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল মহাদেবপুর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে রাত প্রায় ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, মহাদেবপুর থানা সদরের শিবগঞ্জ মোড়ে একটি চায়ের দোকানের আশপাশে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন এক ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেহ ও সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করা হলে ব্যাগের ভেতরে থাকা একটি নীল রঙের পলিথিন থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি সেরকুল (৪০)। তিনি নওগাঁ জেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম বদর উদ্দিন। উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, সেরকুলের বিরুদ্ধে পূর্বেও পাঁচটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে। এ ঘটনায় মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাবিবের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের প্রশংসা করেছেন স্থানীয়রা। পুলিশ বলছে, সীমান্তবর্তী জেলা হওয়ায় নওগাঁ দিয়ে বিভিন্ন সময়ে অবৈধ পণ্য ও মাদক প্রবেশের চেষ্টা করা হয়। এসব অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ নিয়মিত অভিযান, টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে জেলার ১১টি থানা ও বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে। এর ফলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং রাতের বেলায় সড়কগুলো আগের তুলনায় অনেক বেশি নিরাপদ বলে মনে করছেন সাধারণ মানুষ। এছাড়া সম্প্রতি বেশ কয়েকটি আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে নওগাঁ জেলা পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ২ কেজি গাঁজাসহ পাঁচ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬