Dhaka ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

ইরানের অর্থ ফেরত দিতেই হবে, না হলে ডলারের প্রতি আস্থা কমবে : ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 72

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের জব্দ করা অর্থ শেষ পর্যন্ত ফেরত দিতে হবে। তাঁর মতে, ওই অর্থ যুক্তরাষ্ট্রের নয়, বরং ইরানের নিজস্ব সম্পদ। অর্থ ফেরত না দিলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে ডলারের প্রতি আস্থা কমে যেতে পারে বলেও তিনি সতর্ক করেন।

জি-৭ সম্মেলন শেষে ফ্রান্সে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের বিপুল পরিমাণ অর্থ জব্দ করে রেখেছে। তিনি বলেন, “এটি আমাদের অর্থ নয়, এটি তাদের অর্থ। একসময় আমরা এটি জব্দ করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তা ফেরত দিতেই হবে।”

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সামরিক অভিযান বন্ধ, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, নিষেধাজ্ঞা শিথিল এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে।

তিনি জানান, ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্তত ৩০০ বিলিয়ন ডলারের একটি পরিকল্পনা রয়েছে। তবে এই অর্থ সরাসরি যুক্তরাষ্ট্র দেবে না। ট্রাম্পের ভাষায়, ইরান চুক্তির শর্ত মেনে চললে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা দেশটিতে বিনিয়োগ করতে পারবেন।

এদিকে, ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। উভয় পক্ষের দাবি, চুক্তিটি ইতোমধ্যে কার্যকর হয়েছে।

ট্রাম্প আরও উল্লেখ করেন, ইরান ইতোমধ্যে এক ট্রিলিয়ন ডলারের বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তিনি বলেন, ইরান “সঠিক আচরণ” শুরু করলে নিষেধাজ্ঞা শিথিলের পথও উন্মুক্ত হতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানের অর্থ ফেরত দিতেই হবে, না হলে ডলারের প্রতি আস্থা কমবে : ট্রাম্প

প্রকাশের সময় : ১১:১৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬