Dhaka ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 128

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১৫ জুন) রাত ১০টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া গ্রামের নদীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান মিজান (মিজান) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি নদীপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মিজানুর রহমান মিজানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে মিজানুর রহমান মিজানকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬