Dhaka ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৫:০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 21

নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাদক, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও টিনএজ সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ সচেতনতামূলক সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন শ্রেণির তিন শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সভায় পুলিশ সুপার পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বর্তমান সমাজে মাদকাসক্তি, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও সাইবার অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব সামাজিক সমস্যা প্রতিরোধে শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মাদক সম্পর্কে তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করা জরুরি।

বাল্যবিবাহ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, এটি একটি সামাজিক ব্যাধি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহের ফলে কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের পাশাপাশি পরিবার ও সমাজকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে আচরণের গুরুত্ব তুলে ধরেন তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, ব্যক্তিগত তথ্য ও ছবি শেয়ার না করা, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং এবং মোবাইল ফিন্যান্সিয়াল সেবার মাধ্যমে সংঘটিত প্রতারণা সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কোনো ধরনের অনলাইন হয়রানি বা প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে হবে। সচেতনতা ও প্রযুক্তির নিরাপদ ব্যবহারের মাধ্যমেই সাইবার অপরাধ প্রতিরোধ করা সম্ভব।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ মতবিনিময় সভায় শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা ও আইন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন। পুলিশ সুপার তাদের প্রশ্নের উত্তর দেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষার্থীকে পুরস্কৃত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. রাবেয়া খাতুন। তিনি এ ধরনের সময়োপযোগী ও শিক্ষণীয় আয়োজনের জন্য নওগাঁ জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুসরণের আহ্বান জানান।

সভা শেষে পুলিশ সুপার ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন, মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

প্রকাশের সময় : ০৫:০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬