Dhaka ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

ঝিকরগাছায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২, প্রাইভেটকার জব্দ

বেনাপোল প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৩:১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 106

যশোরের ঝিকরগাছা উপজেলায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (১৫ জুন) বিকেল ৫টার দিকে ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী বাজার এলাকার শাপলা ব্রিকসের পাশের বেনাপোল-যশোর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া মাঠপাড়া এলাকার আজগার আলীর ছেলে নুরুজ্জামান (৩৪) এবং দৌলতপুর গ্রামের মৃত নওশের আলী মোড়লের ছেলে বাবলুর রহমান (৫৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি টয়োটা এক্স করোলা (Toyota X Corolla) মডেলের প্রাইভেট কারে মাদক পাচার করা হচ্ছে—এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। সন্দেহজনক গাড়িটিতে তল্লাশি চালিয়ে ড্যাশবোর্ড ও রানিং বোর্ডে বিশেষ কৌশলে তৈরি গোপন বক্স থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ইয়াবার পাশাপাশি একটি প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মদন মোহন সাহা বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিকরগাছায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২, প্রাইভেটকার জব্দ

প্রকাশের সময় : ০৩:১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬