Dhaka ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায় সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায় ভারতের ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের ইসলামী ব্যাংকের ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্নভাবে চলবে : প্রশাসক জহির হোসেন ২৫ হাজার নতুন মিডওয়াইফ নিয়োগের ঘোষণায় বাংলাদেশকে ইউএনএফপিএর অভিনন্দন ফ্রি-তে বিশ্বকাপ দেখতে গিয়েই সর্বনাশ! ১টি ক্লিকেই ফাঁকা হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কালুখালীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সুবিধা পাবে ৫টি বিল বিএনপি সাংসদের পর্দা নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রীসংস্থার মানববন্ধন জনকল্যাণমূলক ১১ প্রতিষ্ঠানের অনুদানে আয়কর অব্যাহতি ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

কালুখালীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সুবিধা পাবে ৫টি বিল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 25

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নে ৫ কিলোমিটার খাল পুনঃখনন ও খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পাঁচটি বিলের জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (১৫ জুন) উপজেলার মাজবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুমোরগাড়া বিল থেকে ৬ নম্বর ওয়ার্ডের গড়াই টিকরির বিল হয়ে মুনাই বিল ও বেতবাড়ীয়া অভিমুখী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র রায়, মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, মৃগী ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মৌলবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, “সরকারের অগ্রাধিকারভুক্ত পাইলট প্রকল্প হিসেবে মাজবাড়ী ইউনিয়নে ৫ কিলোমিটার খাল পুনঃখননের কাজ চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজটি সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশা করছি।”

তিনি আরও বলেন, “এ প্রকল্পের মাধ্যমে যেমন স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, তেমনি বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়ক ভূমিকা পালন করবে।”

তিনি জানান, খাল পুনঃখননের ফলে জলাবদ্ধতা কমবে, পানির ধারণক্ষমতা বৃদ্ধি পাবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। এ জন্য প্রকল্পের সফল বাস্তবায়নে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠান শেষে ইউএনও জানান, প্রকল্পের আওতায় প্রায় ২ হাজার গাছের চারা রোপণ করা হবে। তিনি স্থানীয় জনগণকে এসব গাছের পরিচর্যা ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় মাজবাড়ী ইউনিয়নে ৫ কিলোমিটার খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ প্রকল্পের জন্য ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পে ২৯৭ জন শ্রমিক ৪৩ দিন ধরে দৈনিক ৫০০ টাকা মজুরিতে কাজ করবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সুবিধা পাবে ৫টি বিল

প্রকাশের সময় : ০৫:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬