Dhaka ০২:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মাদারীপুরে মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় বিএনপির মূল কারিগর খালেদা জিয়া : মির্জা ফখরুল প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শেখ মুজিবের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ পোরশায় ৫০০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

যেভাবে গ্রেফতার হলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 90

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তিনির্ভর ফেস রিকগনিশন ক্যামেরায় শনাক্ত হওয়ার পর গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সম্প্রতি তিনি লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশে যাত্রা করেন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটের সময় বিমানবন্দরের এআইভিত্তিক নিরাপত্তা ব্যবস্থায় তার মুখমণ্ডল স্ক্যান করা হলে আন্তর্জাতিক অপরাধীদের তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে তার নামে জারি হওয়া ইন্টারপোলের রেড নোটিশ শনাক্ত হয়।

পরে দুবাই পুলিশের ইন্টারপোল সমন্বয় শাখা বিষয়টি যাচাই করে তাকে আটক করে এবং আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখায়। তবে এ বিষয়ে এখনো দুবাই পুলিশ, ইন্টারপোল কিংবা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

রোববার সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, দুর্নীতির মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য বাংলাদেশ সরকার ইন্টারপোলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছে। তিনি বলেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতেই সংযুক্ত আরব আমিরাতের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

বর্তমানে বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে আটক রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারসহ একাধিক মামলার তদন্ত চলমান রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যেভাবে গ্রেফতার হলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ

প্রকাশের সময় : ১২:১৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬