Dhaka ১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চুক্তি সইয়ে ট্রাম্পের ‘অস্বাভাবিক’ তাড়াহুড়ো, নেপথ্যে কি তবে নিজের জন্মদিন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 11

যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী রবিবারের মধ্যে কোনো ধরনের শান্তিচুক্তি সইয়ের সম্ভাবনা সম্পূর্ণ নাকচ করে দিয়েছে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একইসঙ্গে ওই নির্দিষ্ট দিনেই চুক্তি সম্পাদনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অস্বাভাবিক জেদ’ ও তাড়াহুড়ার তীব্র সমালোচনা করেছে সংস্থাটি।

ইরান এই মুহূর্তে কোনো চুক্তি সই করছে না—তেহরানের পক্ষ থেকে এমন স্পষ্ট বার্তার পরও ট্রাম্পের এই ঘোষণা দ্বিপাক্ষিক আলোচনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা বলে মনে করছে আইআরজিসি।

টেলিগ্রামে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের বেঁধে দেওয়া এই সময়সীমা মূলত ইরানের প্রতিনিধিদলের আলোচনার টেবিলে একধরনের মনস্তাত্ত্বিক পরীক্ষা। ইরানি কূটনীতিকরা যখন বারবার স্পষ্ট করে বলছেন যে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকটি এখনো চূড়ান্ত হয়নি এবং রবিবারের মধ্যে চুক্তি সইয়ের কোনো সম্ভাবনাই নেই, তখন ট্রাম্পের এমন একপাক্ষিক ঘোষণা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মূলত আলোচনার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই ট্রাম্পের এই তাগিদকে অন্যায্য চাপ হিসেবে দেখছে তেহরান।

বিবৃতিতে আরও ইঙ্গিত দেওয়া হয় যে, ১৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন। মূলত নিজের জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই ট্রাম্প ওই নির্দিষ্ট দিনে চুক্তি সইয়ের জন্য এমন মরিয়া চেষ্টা চালাচ্ছেন।

কিছু ভূ-রাজনৈতিক পর্যবেক্ষকও মনে করছেন, ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তিকে তার ব্যক্তিগত প্রচারণার হাতিয়ার এবং একটি প্রতীকী উৎসবে রূপ দিতে চান। তবে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বাহ্যিক কোনো চাপ বা কারোর ব্যক্তিগত প্রচারণার অংশ হতে তারা তাদের কূটনৈতিক স্বার্থ বিসর্জন দেবে না এবং চূড়ান্ত খসড়া তৈরি না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতে সই করবে না।

সূত্র: সিএনএন

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চুক্তি সইয়ে ট্রাম্পের ‘অস্বাভাবিক’ তাড়াহুড়ো, নেপথ্যে কি তবে নিজের জন্মদিন

প্রকাশের সময় : ০৯:২৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬