‘চিকিৎসক পর্যন্ত মানা করে দিয়েছেন, আর ঝগড়াটে চরিত্র করা যাবে না’

- প্রকাশের সময় : ১০:১৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 2

মোশাররফ করিমের বিপরীতে পরপর তিনটি নাটকে অভিনয় করে আলোচনায় রয়েছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। গতকাল তাঁর সঙ্গে কথা বলেছে মকফুল হোসেন।
ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য
এখন তো নাটক নিয়েই বেশি ব্যস্ত। মোশাররফ ভাইয়ের সঙ্গে যেহেতু আমাদের জুটিটা দর্শকেরা অনেক বেশি পছন্দ করছেন, তাই তাঁর সঙ্গেই কাজ একটু বেশি হচ্ছে।
মোশাররফ করিমের সঙ্গে আপনার জুটি দর্শকেরা কেন পছন্দ করছেন?
আমার মনে হয়, একজন অভিনেত্রী হিসেবে আমার চেনা চরিত্রের বাইরে গিয়ে তাঁর সঙ্গে কিছু নাটক করেছি। যেমন তাঁর সঙ্গে আমার প্রথম যে নাটকটি আমাকে অনেক বেশি পরিচিতি দিয়েছে, সেটি হলো জামাই বউ অতি চালাক। সেখানে আমার চেনা চরিত্রের বাইরে গিয়ে একেবারে অন্য রকম একটি চরিত্র করেছি। ঝগড়াটে, একদম গ্রামের মেয়ের মতো। দর্শকেরা দেখলাম এটা খুব পছন্দ করেছেন। এখন বেশির ভাগ নাটকেই তাঁর সঙ্গে ঝগড়া করেই সময় কাটছে।
দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা
আপনি ফেসবুকে ঝগড়া নিয়ে একটি পোস্টও করেছিলেন। আপনি নাকি একদমই ঝগড়া করতে পারতেন না। সেটা কীভাবে রপ্ত করলেন?
ব্যক্তিগত জীবনে যখন ঝগড়া করতাম, তখন দেখা যেত, নিজের অনুভূতিগুলো ঠিকমতো প্রকাশ করতে পারতাম না। অনেক কিছু আটকে রাখতাম। একসময় রাগ জমে গিয়ে বিস্ফোরণ হতো। তখন চিৎকার-চেঁচামেচি করে ইংরেজিতে কী কী বলতাম, সেগুলোর কোনো অর্থও থাকত না। ওইটাই ছিল আমার ঝগড়া। কিন্তু মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার সময় চরিত্রটির ভাষা নিয়ে পরিকল্পনা করলাম। আম্মুর সঙ্গে বসে তিন-চার দিন ধরে অনুশীলন করলাম, কীভাবে ঝগড়া করতে হয়। এরপর ঝগড়ার নাটক করলাম। দর্শকেরা দেখলাম খুব পছন্দ করছেন। এখন অবস্থা এমন হয়েছে যে আমার চিকিৎসক পর্যন্ত মানা করে দিয়েছেন, আর ঝগড়াটে চরিত্র করা যাবে না। আমার স্বামী যা-ই করুক, বেশির ভাগ সময় আমার ঝগড়া করতে ইচ্ছা করে না। কিন্তু আমার ঝগড়ার জীবনে যা কিছু আছে, সব মোশাররফ ভাইয়ের ওপর দিয়েই যায়।
ঝগড়াটে চরিত্র করা যাবে না কেন? কোনো ধরনের শারীরিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন?























