Dhaka ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারতে বিমান বিধ্বস্তে পাঁচ সেনা নিহত শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী রাজবাড়ীর কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চরের দেড়শ পরিবার পেল ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিয়ে এড়াতে আত্মগোপন, ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলায় গ্রেফতার শিবির নেতা লাগেজ হারিয়েছে সৌদিতে, দুই গ্রামবাসীর সংঘর্ষ ব্রাহ্মণবাড়িয়ায়

রাজবাড়ীর কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 18

রাজবাড়ীর কালুখালী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে এবং প্রধান উপদেষ্টা তারেক রহমানের উদ্যোগে সারাদেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শনিবার (১৩ জুন) বিকেলে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়ীয়া বাজার থেকে পদ্মা নদী পর্যন্ত সড়কের দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির ২০০টি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন। তিনি বলেন, “জাতীয় পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আজ ২০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে জুন মাসের মধ্যে পর্যায়ক্রমে আরও প্রায় ২ হাজার ৫০০টি গাছের চারা রোপণ করা হবে।”

তিনি আরও বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, এসব চারা পরিচর্যার মাধ্যমে টিকিয়ে রাখতেও সবাইকে এগিয়ে আসতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাঈমুর রহমান, কালুখালী থানার এসআই সোহেল, সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা শানজিদা খানম, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভিন নিলুফা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, কালুখালী উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু তালেব, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন মিয়া, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তৈয়ব আলী খান, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান খান, সাধারণ সম্পাদক আদম আলী এবং উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন রবিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের সময় : ০৯:০৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬