Dhaka ০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিয়ে এড়াতে আত্মগোপন, ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলায় গ্রেফতার শিবির নেতা লাগেজ হারিয়েছে সৌদিতে, দুই গ্রামবাসীর সংঘর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় কোটচাঁদপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বারোমাসি বিলে উদ্ধার অজ্ঞাত লাশের রহস্য উদ্ঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে দুই হত্যাকারী গ্রেপ্তার বাজেটের আকার বড় হলেও এটি বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের পুনর্বাসন করবে সরকার: ডা. জাহিদ প্রকাশ্যে উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা মরক্কো ম্যাচে খেলবেন না নেইমার কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, রিকশাচালককে গণপিটুনি দিল জনতা জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ: তথ্যমন্ত্রী

কোটচাঁদপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 6

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. অরিন হোসেন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার দোড়া ইউনিয়নের সুয়াদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অরিন হোসেন কোটচাঁদপুর পৌর শহরের স্যানিটারি ব্যবসায়ী মো. আমজাদ হোসেন রনির একমাত্র ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার অরিনকে নিয়ে তার বাবা আমজাদ হোসেন রনি গ্রামের বাড়ি সুয়াদি গ্রামে বেড়াতে যান। বিকেলে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় অরিন।

দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, অরিন ছিল অত্যন্ত প্রাণবন্ত ও সবার প্রিয় একটি শিশু। তার আকস্মিক মৃত্যু পরিবার ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।

এদিকে কোটচাঁদপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও শিশুটির মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা ও স্বজনরা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটচাঁদপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৬:০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬