Dhaka ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৮:২৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 126

নওগাঁর পোরশা সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি-এর সরাসরি নির্দেশনায় শুক্রবার (১২ জুন) বিকেল ৫টা ২০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নীতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আমির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল পোরশা উপজেলার কপালীর মোড় এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ২৩০/৫২-আর থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মো. মজিবুর রহমান (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক মজিবুর রহমান পোরশা উপজেলার মহাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তল্লাশিকালে তার কাছ থেকে ১৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁর পোরশা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১

প্রকাশের সময় : ০৮:২৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬