Dhaka ১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৬ ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, রাইচ মিলসহ পুড়ল ৭ ব্যবসাপ্রতিষ্ঠান পুরুষ প্রমাণিত হওয়ায় দুই নারী অ্যাথলেট আজীবন নিষিদ্ধ আবদ্ধ পানিতে ইলিশ চাষ, আশার কথা শোনালেন পশ্চিমবঙ্গের বিজ্ঞানীরা রাজবাড়ীতে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে ৩৪ ছাগল বিতরণ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, আপাতত বিদেশ যাচ্ছেন না ধামইরহাটে মাদক ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

পাংশা উপজেলা পরিষদে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৮:০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 124

“মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প, স্টার্টআপ ধারণা ও সৃজনশীল উদ্ভাবন উপস্থাপন করে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আব্দুস সালাম মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চান। শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী চিন্তা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে হবে, যাতে আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারি।” তিনি এ ধরনের আয়োজনের জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মুহম্মদ রফিকুল ইসলাম এবং পাংশা কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা।

শোকেসিং প্রোগ্রামে অংশগ্রহণ করে কাজী আব্দুল মাজেদ একাডেমী, নূরজ্জামান মিয়া উচ্চ বালিকা বিদ্যালয়, পাংশা মহিলা কলেজ, পাংশা সরকারি কলেজ, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, কসবামাজাইল আতাহার হোসেন হাইস্কুল, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ, হাবাসপুর কাসিমবাজার রাজ হাইস্কুল, পাংশা শাহজুই কামিল মাদরাসা, পাংশা সিদ্দিকিয়া কামিল মাদরাসা এবং পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও আইডিয়া মূল্যায়ন শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ তৃতীয় স্থান, পাংশা সিদ্দিকিয়া কামিল মাদরাসা দ্বিতীয় স্থান এবং কাজী আব্দুল মাজেদ একাডেমী প্রথম স্থান অর্জন করে।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সমাপনী বক্তব্যে সভাপতি মো. রিফাতুল হক বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশা উপজেলা পরিষদে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬