Dhaka ০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

কালুখালীতে নবম শ্রেণির ছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৫০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 101

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ ছাত্রের নাম বেনজির হোসেন খান (আহাদ)। তিনি পাতুরিয়া গ্রামের বাসিন্দা মো. আকমল হোসেন খান (মেম্বার)-এর ছেলে এবং মৃগী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টার দিকে আহাদ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

আহাদের স্বজনরা জানান, ছেলেটির সন্ধান পেতে তারা স্থানীয় বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালিয়েছেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারটি চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে।

কোনো ব্যক্তি আহাদের সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে তথ্য জানলে নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে—

০১৭১১-৭৩৬৮০০
০১৯২৪-৪৯০৪৯১
০১৭১২-১১৩০৪৫
০১৮১২-৯৭১৬০৭

পরিবারের সদস্যরা দ্রুত আহাদের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে নবম শ্রেণির ছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

প্রকাশের সময় : ০৭:৫০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬