Dhaka ১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত : ইসরায়েল পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৬ ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, রাইচ মিলসহ পুড়ল ৭ ব্যবসাপ্রতিষ্ঠান পুরুষ প্রমাণিত হওয়ায় দুই নারী অ্যাথলেট আজীবন নিষিদ্ধ আবদ্ধ পানিতে ইলিশ চাষ, আশার কথা শোনালেন পশ্চিমবঙ্গের বিজ্ঞানীরা রাজবাড়ীতে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে ৩৪ ছাগল বিতরণ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, আপাতত বিদেশ যাচ্ছেন না

কালুখালীতে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৫৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 89

“মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালীতে উপজেলা পর্যায়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি’-এর আয়োজনে এবং কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ বাস্তবায়নে শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ বিজ্ঞান ও উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বাছাইকৃত ছয়টি শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া উপস্থাপন করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো— হোগলাডাঙ্গী এম আই কামিল মাদ্রাসা, মৃগী উচ্চ বিদ্যালয়, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়, কালুখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাঁড়িভাঙ্গা উচ্চ বিদ্যালয় এবং কালুখালী সরকারি কলেজ।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক ও বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুস সালাম মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম, মাজবাড়ী জাহানারা বেগম কলেজের অধ্যাপক এ বি এম আলমগীর মিয়া এবং সহকারী প্রোগ্রামার মিলন হুসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুকুল চৌধুরী।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রজেক্ট ও সৃজনশীল ধারণা মূল্যায়ন শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে ‘হোগলাডাঙ্গী এম আই কামিল মাদ্রাসা’ প্রথম স্থান এবং ‘মৃগী উচ্চ বিদ্যালয়’ দ্বিতীয় স্থান অর্জন করে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলা এবং স্মার্ট ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে স্টার্টআপ, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:৫৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬