Dhaka ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে বজ্রপাতে কৃষকের দুটি গরুর মৃত্যু

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 27

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের কাঠালিয়া গ্রামে বজ্রপাতে এক কৃষকের দুটি গরুর মৃত্যু হয়েছে। এতে প্রান্তিক কৃষক আলফাজ মন্ডল বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ আকাশে কালো মেঘ জমে এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে তীব্র বাতাস শুরু হয়। এ সময় কৃষক আলফাজ মন্ডল তার দুটি গরু নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আকস্মিক বজ্রপাতে গরু দুটির ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই গরু দুটি মারা যায়।

গরু দুটি হারিয়ে কৃষক আলফাজ মন্ডল মানসিকভাবে ভেঙে পড়েছেন। একই সঙ্গে তিনি উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় এলাকাবাসী গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তারা ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সরকারি সহায়তার দাবি জানান।

এদিকে আবহাওয়া বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় মানুষ ও গৃহপালিত পশু উভয়কেই খোলা মাঠ থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, খোলা স্থানে অবস্থানকারী মানুষ ও পশু বজ্রপাতের ঝুঁকিতে বেশি থাকে। তাই বৈরী আবহাওয়ায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটচাঁদপুরে বজ্রপাতে কৃষকের দুটি গরুর মৃত্যু

প্রকাশের সময় : ১০:১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬