Dhaka ১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর বারোমাসি বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ও সিআইডি

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৭:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 22

নওগাঁ সদর উপজেলার দুবলহাটি-ভীমপুর সড়কের পাশের বারোমাসি বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৯টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন বিলের মধ্যে একটি মরদেহ দেখতে পেয়ে নওগাঁ সদর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি হলেন শফিকুল ইসলাম (৩৫), পিতা আজিজার রহমান, মাতা শাহিদা খাতুন। তার বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কানচপাড়া গ্রামে।

পুলিশের প্রাথমিক ধারণা, রাতের কোনো এক সময় তাকে হত্যা করে মরদেহটি বিলের মধ্যে ফেলে রাখা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার পর সিআইডির নওগাঁ ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সিআইডি ও পুলিশ যৌথভাবে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে নওগাঁ সদর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর বারোমাসি বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ও সিআইডি

প্রকাশের সময় : ০৭:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬