Dhaka ০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা এআইকে ‘সুপার ইন্টেলিজেন্স’ না বললে শত্রু হিসেবে গণ্য করা হবে: হুঁশিয়ারি ট্রাম্পের প্রথম দিন শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান সিসিটিভি ফুটেজে যা দেখা গেল, তিন ঘণ্টা কোথায় ছিলেন তাজমিন? মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর রাজবাড়ীর আমবাগান থেকে ৪২টি ককটেল উদ্ধার রাজবাড়ীতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক রোগী কুমিল্লায় তাজমিন হত্যায় সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেপ্তার

ইরানকে ঘিরে ২২ দেশের যৌথ সতর্কবার্তা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 139

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপ ও ওশেনিয়া অঞ্চলের ২২টি দেশ ইরানকে তাদের ভূখণ্ডে হামলা ও গোপন অপারেশন বন্ধ করার আহ্বান জানিয়ে যৌথ সতর্কবার্তা দিয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে, তাদের ভূখণ্ডে মানুষ হত্যা, অপহরণ, হয়রানি, ভয়ভীতি প্রদর্শন কিংবা যেকোনো ধরনের হামলার চেষ্টা জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন-শৃঙ্খলার পরিপন্থী। এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থা এবং তাদের বিদেশি অভিযান পরিচালনাকারী শাখা কুদস ফোর্স বিভিন্ন দেশে অবস্থানরত ইরানি ভিন্নমতাবলম্বী, সাংবাদিক, ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায় এবং তাদের স্বার্থের বিরুদ্ধে প্রাণঘাতী ষড়যন্ত্র ও ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত।

স্বাক্ষরকারী দেশগুলো জানায়, এসব হুমকির বিরুদ্ধে নিজেদের নাগরিক ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। একই সঙ্গে ইরানকে অবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, ইউরোপজুড়ে ইহুদি সম্প্রদায় এবং ইরানি ও মার্কিন সাংবাদিকদের লক্ষ্য করে পরিচালিত বিভিন্ন হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে বলে তারা মনে করে। ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠী হারাকাত আশাব আল-ইয়ামিন আল-ইসলামিয়া এসব হামলার দায় স্বীকার করেছে বলেও উল্লেখ করা হয়।

এদিকে, গত বছরের আগস্টে অস্ট্রেলিয়া তেহরানের বিরুদ্ধে অন্তত দুটি ইহুদিবিদ্বেষী হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ এনে দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। একই সময়ে ক্যানবেরা ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় এবং তেহরানে অবস্থিত অস্ট্রেলীয় দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে।

পরে গত নভেম্বরে অস্ট্রেলিয়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ হিসেবে ঘোষণা করে।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো—আলবেনিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, বুলগেরিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পর্তুগাল, সুইডেন ও যুক্তরাষ্ট্র।

সূত্র: আল জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানকে ঘিরে ২২ দেশের যৌথ সতর্কবার্তা

প্রকাশের সময় : ০৫:৪৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬