Dhaka ০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

রাজবাড়ীতে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৩

এ কে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৭:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 194

রাজবাড়ীর পাংশায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৯ জুন) ভোরে পাংশা পৌর শহরের রঘুনাথপুর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রঘুনাথপুর গ্রামের জাকির সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার (২৬), নিভা এনায়েতপুর গ্রামের তছলিম শেখের ছেলে আল আমীন শেখ (২৫) এবং গুধিবাড়ী গ্রামের হাসান আলী মোল্লার ছেলে আশরাফুল হক (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, পাংশা মডেল থানার এসআই (নিঃ) মো. চাঁন মিয়ার নেতৃত্বে একটি টহল দল রাত্রীকালীন ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রঘুনাথপুর এলাকার মালেক বিশ্বাসের পুকুরপাড় সংলগ্ন তিন রাস্তার মোড়ে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচা করছে। পরে ঘটনাস্থলে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় জাহাঙ্গীর সরদার ও আল আমীন শেখকে আটক করা হয়।

পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে জাহাঙ্গীরের কাছ থেকে ১০০ পিস এবং আল আমীনের কাছ থেকে আরও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ২০০ পিস ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং তাদের সহযোগী হিসেবে পাংশা পুরাতন বাজারের মোল্লা ফার্মেসির মালিক আশরাফুল হকের নাম জানান। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আশরাফুল হককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত জাহাঙ্গীর সরদারের বিরুদ্ধে তিনটি এবং আশরাফুল হকের বিরুদ্ধে চারটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এদিকে, একই দিনে পাংশা মডেল থানার পৃথক অভিযানে একটি জিআর ওয়ারেন্টভুক্ত মামলার দুই আসামি মোনছের মণ্ডল ও আলামিন মণ্ডলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া উপজেলার মৈশালা সরদার বাসস্ট্যান্ড এলাকায় মাদক সেবনের দায়ে রনি মণ্ডল (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৩

প্রকাশের সময় : ০৭:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬