Dhaka ১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নওগাঁয় অনলাইনে অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:৪৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 35

নওগাঁর ধামইরহাট থানায় দায়ের করা পর্নোগ্রাফি সংক্রান্ত মামলায় অনলাইনে নারীদের অশ্লীল ও নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে টাঙ্গাইল থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তি মো. আলিফ হোসেন (৩২)। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার চরবিরসিংহ গ্রামের আজহারুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ধামইরহাট উপজেলার শাফিরুল ইসলাম নামে এক ব্যক্তি থানায় অভিযোগ করেন, তার মেয়ের নগ্ন ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়।

বিষয়টি নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে এলে তিনি গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দেন। পরে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও সাইবার তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে ধামইরহাট থানার একটি বিশেষ দল টাঙ্গাইলে অভিযান চালায়।

গত ৮ জুন টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করে আলিফ হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশের দাবি, জব্দ করা মোবাইল ফোনে মামলার ভিকটিমের অশ্লীল ছবি ও ভিডিওসহ আরও কয়েকজন নারীর আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে। তদন্তের স্বার্থে ভুক্তভোগীদের পরিচয় গোপন রাখা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নারীদের সঙ্গে পরিচয় গড়ে তুলতেন বলে জানা গেছে। পরে প্রতারণার মাধ্যমে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে সেগুলো ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্নভাবে সুবিধা আদায়ের চেষ্টা করতেন বলেও অভিযোগ রয়েছে।

ধামইরহাট থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, নারী ও শিশুদের বিরুদ্ধে পর্নোগ্রাফি এবং সাইবার অপরাধের মতো ঘৃণ্য কর্মকাণ্ড দমনে তারা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় অনলাইনে অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেফতার

প্রকাশের সময় : ০৬:৪৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬