Dhaka ০৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৪৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ নারী আটক জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত ‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’—ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতার হুমকি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৬:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 96

ঝিনাইদহ শহরে ঝটিকা মিছিল করার ঘটনায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ২৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সোমবার (৮ জুন) দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় পুলিশের একাধিক ইউনিটের পরিচালিত চিরুনি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের ফারহান নিলয় দীঘল, পৌর এলাকার আরাপপুর গ্রামের মেহেদী হাসান সোহেল এবং শ্রীফলতলা গ্রামের আশিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী আকস্মিকভাবে একটি ঝটিকা মিছিল বের করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে ওই দিন দুপুরে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেফতারে জেলাজুড়ে বিশেষ অভিযান শুরু করে পুলিশ। রাতভর জেলার বিভিন্ন স্থানে চিরুনি অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৯ জুন) দুপুরে তাদের ঝিনাইদহ আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ভোরে ঝটিকা মিছিল করে। বিষয়টি জানার পরপরই পুলিশ তৎপর হয় এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ২৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।”

তিনি আরও বলেন, মামলার এজাহারভুক্ত তিন আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

প্রকাশের সময় : ০৬:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬