Dhaka ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

রাজবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন ও লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০১:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 127

“প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টার দিকে ন্যাচার সার্ভিস অ্যাসোসিয়েশন (নাসা), ডাচ-বাংলাদেশ এবং সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা রাজবাড়ী শাখার যৌথ উদ্যোগে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তামাকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে তামাক নিয়ন্ত্রণে বিভিন্ন দাবি তুলে ধরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ডাচ-বাংলাদেশের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং রাজবাড়ী ন্যাচার সার্ভিস অ্যাসোসিয়েশনের (নাসা) নির্বাহী পরিচালক মনিরুজ্জামান সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান, সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা রাজবাড়ী জেলার পরিচালক মো. মোকাররম হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক মো. আবুল বাশার চৌধুরী, রাস-এর নির্বাহী পরিচালক ও জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সম্পদ এনজিওর নির্বাহী পরিচালক হেলাল উদ্দিন সরদার এবং ভিপিকে ফাউন্ডেশনের প্রতিনিধি শাহ মুহাম্মদ আজিজ।

এ সময় জেলার বিভিন্ন এনজিওর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। আইন প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের পাশাপাশি তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধি তামাক ব্যবহার কমানোর একটি কার্যকর ও সাশ্রয়ী উপায়। চলতি অর্থবছরে তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধিকে জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তারা আরও কর বৃদ্ধি এবং কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থার দাবি জানান।

নাসার নির্বাহী পরিচালক মনিরুজ্জামান সোহেল বলেন, তামাক নিয়ন্ত্রণে শক্তিশালী করনীতি প্রণয়ন এবং তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি অত্যন্ত জরুরি। তামাকের ব্যবহার কমিয়ে আনতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান বলেন, তামাক এক ধরনের বিষ, যা ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। বর্তমানে শিশু-কিশোরদের মধ্যে তামাক ব্যবহারের প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এর ব্যবহার আরও বৃদ্ধি পাবে।

মানববন্ধন থেকে বক্তারা মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তামাকজাত পণ্যের ওপর নিয়মিত কর বৃদ্ধি, শক্তিশালী তামাক করনীতি প্রণয়ন, তামাক কোম্পানি থেকে শেয়ার প্রত্যাহার, পণ্যের মোড়কে নির্ধারিত দামে বিক্রি নিশ্চিতকরণ এবং বাজার মনিটরিং জোরদারের দাবি জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন ও লিফলেট বিতরণ

প্রকাশের সময় : ০১:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬