Dhaka ০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে শিশু চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস চীনে নেওয়ার কথা বলে পাঠানো হয় ভারতে, ৪ বছর পর ফিরলেন দেশে মূত্রনালী থেকে বের করা হল ৩.১ কেজি ওজনের পাথর ‘গ্যাস সংকট কাটাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে’ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রামনগর চ্যাম্পিয়ন কালীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ বেনাপোলে হেরোইনের মামলায় মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার

দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তৃণমূলের নারীরা : মঈন খান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 108

তৃণমূলের নারীরাই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন ড. আব্দুল মঈন খান।

সোমবার সকালে রাজধানীর বনানীতে একটি পাঁচতারকা হোটেলে ‘নেতৃত্ব ও প্রশাসনে নারী’ শীর্ষক সম্মেলনের আয়োজন করে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মঈন খান বলেন, প্রায় ৪০ লাখ নারী গার্মেন্টস খাতে কাজ করে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। তবুও দেশে নারীর অধিকার পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত করা সম্ভব।

সম্মেলনে অংশ নেওয়া বক্তারা বলেন, অংশীদারিত্বভিত্তিক উদ্যোগের মাধ্যমে সঠিক নেতৃত্ব গড়ে তোলা সম্ভব এবং প্রশাসন ও নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে নারীদের আরও বেশি সম্পৃক্ততা নিশ্চিত করা প্রয়োজন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তৃণমূলের নারীরা : মঈন খান

প্রকাশের সময় : ১২:২৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬