Dhaka ০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

পুশইন প্রতিরোধে নতুন কৌশল, আনসার-যুব সমাজকে নিয়ে সীমান্তে বিশেষ টহল ১৬ বিজিবির

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:২৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 152

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও পুশইন প্রতিরোধে নতুন কৌশল গ্রহণ করেছে নওগাঁর ১৬ বিজিবি। বিজিবির পাশাপাশি আনসার সদস্য ও স্থানীয় যুব সমাজকে সম্পৃক্ত করে সীমান্ত এলাকায় রাত্রিকালীন বিশেষ টহল জোরদার করা হয়েছে।

রোববার (৭ জুন) ১৬ বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি-এর নির্দেশনায় অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে এ বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিজিবি জানায়, আনসার ভিডিপি সদস্য এবং স্থানীয় যুবকদের সমন্বয়ে পরিচালিত টহলের মাধ্যমে সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষ টহল কার্যক্রমের অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক ব্যক্তি ও চলাচলের ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। যেকোনো ধরনের মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বজায় রেখেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ছাড়া ১৬ বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী এলাকার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অচেনা বা সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি নিকটস্থ বিজিবি ক্যাম্পকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত নজরদারির মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধ আরও কার্যকর হবে। কোনোভাবেই সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুশইন প্রতিরোধে নতুন কৌশল, আনসার-যুব সমাজকে নিয়ে সীমান্তে বিশেষ টহল ১৬ বিজিবির

প্রকাশের সময় : ০৪:২৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬