Dhaka ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

ট্রাক থেকে সড়কে ঝড়ছে মাটি, পিছলে দুর্ঘটনায় আহত অন্তত ৩০

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৪:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / 116

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ কালীগঞ্জ-কোলা সড়কে মাটিবাহী যানবাহন থেকে সড়কে ছড়িয়ে পড়া মাটির কারণে পিচ্ছিল অবস্থার সৃষ্টি হয়ে একদিনে অন্তত ২৫ থেকে ৩০ জন মোটরসাইকেল আরোহী ও পথচারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৬ জুন) সকাল থেকে বৃষ্টির পর সড়কের বিভিন্ন স্থানে জমে থাকা মাটি কাদায় পরিণত হলে একের পর এক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই সড়ক দিয়ে বিভিন্ন ড্রাম ট্রাক, ট্রাক্টর ও মাহিন্দ্রা যানবাহনে মাটি পরিবহন করা হচ্ছে। অনেক ক্ষেত্রেই যানবাহনগুলো ত্রিপল দিয়ে ঢেকে না রাখায় সড়কে মাটি পড়ে থাকে।

স্থানীয়দের অভিযোগ, শনিবার বৃষ্টির কারণে ওই মাটি কাদায় পরিণত হয়ে সড়কটি অত্যন্ত পিচ্ছিল হয়ে যায়। ফলে মোটরসাইকেলের চাকা পিছলে একাধিক দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন স্থানে চিকিৎসার ব্যবস্থা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক ঘণ্টার মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে মোটরসাইকেল আরোহীদের পড়ে যেতে দেখা যায়। এতে অনেকে হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হলেও তা সমস্যার স্থায়ী সমাধান করতে পারেনি বলে দাবি তাদের।

দুর্ঘটনার সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহায়তা চাইলেও তাৎক্ষণিক সহযোগিতা পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন কয়েকজন ভুক্তভোগী।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বলেন, সড়কে মাটি পরিবহনের ক্ষেত্রে নিয়ম-কানুন নিশ্চিত করা এবং অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন। তারা সড়কে জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রাক থেকে সড়কে ঝড়ছে মাটি, পিছলে দুর্ঘটনায় আহত অন্তত ৩০

প্রকাশের সময় : ০৪:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬