Dhaka ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

নওগাঁ সদর থানার অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:১৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / 116

নওগাঁ সদর মডেল থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

নওগাঁ জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় জনগণও সহযোগিতা করেন।

গত ৫ জুন দুপুর ১২টা ১০ মিনিটের দিকে সদর থানার খিদিরপুর মুন্সীপাড়া এলাকার মামুনের মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়। এ সময় ওই এলাকার বাসিন্দা মো. চাঁন মিয়া (৬০)কে গ্রেফতার করা হয়। তিনি মৃত আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, চোলাই মদসহ সব ধরনের মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। মাদকমুক্ত সমাজ গঠনে জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদকবিরোধী কার্যক্রমে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ সদর থানার অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১

প্রকাশের সময় : ০৪:১৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬