Dhaka ১১:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী

আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার, বিইআরসির সিদ্ধান্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 71

বিদ্যুৎ বিভাগের অনুরোধের পরিপ্রেক্ষিতে আবাসিক গ্রাহকদের শূন্য থেকে ৫০ ও শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি মূল্য প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে প্রান্তিক গ্রাহকদের ভোগান্তি বিবেচনায় বিদ্যুতের নতুন মূল্যহার পুনর্বিবেচনার জন্য বিইআরসিকে অনুরোধ জানায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), যা বিদ্যুৎ বিভাগের অধীনস্থ একটি সংস্থা।

নতুন মূল্যহার ঘোষণার একদিন পর বৃহস্পতিবারই পিডিবি এ বিষয়ে পুনর্বিবেচনার আবেদন করে। পরে বিষয়টি পর্যালোচনায় নেয় বিইআরসি।

এ বিষয়ে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, পিডিবির রিভিউ আবেদন কমিশনে জমা দেওয়া হয়েছে এবং এটি বিবেচনায় নেওয়া হয়েছে। প্রস্তাবটি যেহেতু গ্রাহকদের স্বার্থসংশ্লিষ্ট এবং এতে দাম কমানোর বিষয় রয়েছে, তাই এ ক্ষেত্রে গণশুনানির প্রয়োজন হয়নি। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়।

পরে বৃহস্পতিবার বিকেল ৫টার পর বিজ্ঞপ্তির মাধ্যমে আবাসিক গ্রাহকদের জন্য ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় বিইআরসি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার, বিইআরসির সিদ্ধান্ত

প্রকাশের সময় : ০৬:২২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬