Dhaka ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা এআইকে ‘সুপার ইন্টেলিজেন্স’ না বললে শত্রু হিসেবে গণ্য করা হবে: হুঁশিয়ারি ট্রাম্পের প্রথম দিন শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান সিসিটিভি ফুটেজে যা দেখা গেল, তিন ঘণ্টা কোথায় ছিলেন তাজমিন? মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর রাজবাড়ীর আমবাগান থেকে ৪২টি ককটেল উদ্ধার রাজবাড়ীতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক রোগী কুমিল্লায় তাজমিন হত্যায় সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেপ্তার

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 164

লেবানন ও ইসরায়েল নতুন একটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে সম্মত হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে চুক্তি কার্যকর হওয়ার প্রধান শর্ত হিসেবে ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের হামলা বন্ধ করতে হবে।

স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননের লিতানি নদী থেকে ইসরায়েল সীমান্ত পর্যন্ত এলাকায় হিজবুল্লাহর সদস্য ও অপারেটিভদের প্রত্যাহার করতে হবে। পাশাপাশি ওই অঞ্চলে অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি থাকবে না এবং নিয়ন্ত্রণ থাকবে লেবাননের সশস্ত্র বাহিনীর হাতে।

চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র লেবাননে কয়েকটি পরীক্ষামূলক নিরাপত্তা অঞ্চল গড়ে তুলতে সহযোগিতা করবে। এছাড়া আগামী ২২ জুন একটি পূর্ণাঙ্গ চুক্তির লক্ষ্যে দুই দেশ আবারও আলোচনায় বসবে।

এর আগে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা ও এর জবাবে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলার ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এমন পরিস্থিতিতে নতুন যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হলো।

তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ। সংগঠনটির রাজনৈতিক পরিষদের সদস্য মাহমুদ কামাতি দাবি করেছেন, কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি হয়নি; শুধু বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ এলাকা নিয়ে একটি সমঝোতা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আশা প্রকাশ করে বলেছেন, চলমান আলোচনা হিজবুল্লাহর প্রভাবমুক্ত একটি স্বাধীন ও নিরাপদ লেবানন গঠনের পথ তৈরি করবে।

সূত্র: বিবিসি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

প্রকাশের সময় : ০৯:৪২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬