Dhaka ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১, অধিকাংশই বিদেশি নাগরিক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 18

ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন।

বুধবার সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে পাঁচতলা ভবনের বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে দ্রুত একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন লাগার সময় ভবনটিতে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকর্মীরা কয়েক ডজন মানুষকে জীবিত উদ্ধার করলেও দগ্ধ হয়ে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চিকিৎসার জন্য ভারতে আসা কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রাণ বাঁচাতে কয়েকজন অতিথি জ্বলন্ত ভবন থেকে লাফিয়ে নিচে নামার চেষ্টা করছেন।

সংকীর্ণ গলির মধ্যে অবস্থিত ২৫ কক্ষবিশিষ্ট মিকাসা ইন হোটেলে আগুন লাগার সময় অধিকাংশ অতিথিই ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

পুলিশ ও দমকল বিভাগ ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। আহতদের চিকিৎসার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারি করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১, অধিকাংশই বিদেশি নাগরিক

প্রকাশের সময় : ০৪:১৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬