Dhaka ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দিল্লিতে বিক্ষোভের পর মুক্তি পেলেন দীপকেসহ সিজেপির তিন নেতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ আটক ৩ মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলার ফ্লাইট, বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ১২, দুজন বাংলাদেশি নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ গ্রেফতার ৪ ফ্যাসিবাদী আমলে বিশ্ববিদ্যালয়ে কথা বলার সুযোগ ছিল না : রিজভী ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু সব উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার কালুখালীতে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি

ইরানের কেশম ও গোরুক দ্বীপে মার্কিন বাহিনীর হামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 91

পারস্য উপসাগরে ইরানের কেশম ও গোরুক দ্বীপে বিমান হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।

সেন্টকোম জানায়, দ্বীপ দুটিতে ইরানের প্রতিরক্ষা বাহিনীর রাডার ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। রোববার যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়।

মার্কিন বাহিনীর দাবি, হামলায় ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন ধ্বংস হয়েছে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি নিয়ে আলোচনা আবারও গতি পাওয়ার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল।

ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে দীর্ঘ উত্তেজনার পর গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। প্রায় ৪০ দিনের সংঘাতের পর ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যা এখনও বহাল রয়েছে।

তবে যুদ্ধবিরতির মধ্যেও সম্প্রতি দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গত সপ্তাহে হরমুজ প্রণালিতে একটি মার্কিন পতাকাবাহী ট্যাংকারকে লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার পর বন্দর আব্বাসের একটি ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রে বোমাবর্ষণ করে মার্কিন বাহিনী। এর জবাবে কুয়েতে একটি মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

সূত্র: এএফপি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানের কেশম ও গোরুক দ্বীপে মার্কিন বাহিনীর হামলা

প্রকাশের সময় : ০২:১৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬