Dhaka ০২:০১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দিল্লিতে বিক্ষোভের পর মুক্তি পেলেন দীপকেসহ সিজেপির তিন নেতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ আটক ৩ মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলার ফ্লাইট, বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ১২, দুজন বাংলাদেশি নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ গ্রেফতার ৪ ফ্যাসিবাদী আমলে বিশ্ববিদ্যালয়ে কথা বলার সুযোগ ছিল না : রিজভী ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু সব উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার কালুখালীতে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে নাচ-গান করে পদ হারালেন বিএনপির দুই নেতা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • / 105

জয়পুরহাট আক্কেলপুরে সোনামুখী ইউনিয়নে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করে নাচ-গানের আয়োজনের অভিযোগে ইউনিয়ন বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

রোববার (৩১ মে) জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত পত্রে তাদের বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুল আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হলেও আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুল আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। বরং তারা জেলা বিএনপি নেতা ও এমপির নাম ব্যবহার করে অশ্লীল নাচ-গানসহ আনন্দ উৎসবে অংশ নেন, যা দলের আদর্শ ও অসাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি। এ ধরনের কর্মকাণ্ড দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলেও অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান জানান, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর কর্মসূচি পালন না করে ব্যানারে বিএনপি নেতা ও এমপির নাম ব্যবহার করে অশ্লীল নাচগানসহ আনন্দ উৎসব করা হয়েছে। এতে জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। জেলা বিএনপি তাদের অসাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করায় সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল বহিষ্কার করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে নাচ-গান করে পদ হারালেন বিএনপির দুই নেতা

প্রকাশের সময় : ০৮:৩৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬