Dhaka ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী কোটালীপাড়ায় বেগম খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির আলোচনা ও দোয়া ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে : দীনেশ ত্রিবেদী ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে যুবক আটক মাদারীপুরে মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় বিএনপির মূল কারিগর খালেদা জিয়া : মির্জা ফখরুল প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বন্দুক দিয়ে নারীকে গুলি করলো কুকুর!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • / 73

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় অবিশ্বাস্য এক ঘটনায় বন্দুকের গুলিতে আহত হয়েছেন এক নারী। আর সেই গুলি ছোড়ার পেছনে ছিল একটি কুকুর। ট্রাকের পেছনের আসনে থাকা কুকুরটির অসাবধানতাবশত শটগানের ট্রিগারে চাপ পড়ে গেলে আচমকাই গুলি ছুটে যায়। এতে ট্রাকের দরজা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আহত হন পাশে থাকা নারী।

স্থানীয় টেলিভিশন চ্যানেল কেএনওপি নিউজ-২ জানিয়েছে, স্কটসব্লাফ পুলিশ একটি কনভিনিয়েন্স স্টোর থেকে শটগানের গুলির শব্দের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা একটি ট্রাক দেখতে পায়, যার একটি দরজা ক্ষতিগ্রস্ত ছিল।

ঘটনায় এক নারীর বাহুতে শটগানের ছররা লাগে। দুপুরের কিছুক্ষণ পর ঘটনাটি ঘটে, যখন যানটি ২০০২ অ্যাভিনিউ আই-এ অবস্থিত ‘শর্ট স্টপ’ নামের একটি গ্যাস স্টেশন ও কনভিনিয়েন্স স্টোরে এসে থামে।

তদন্তে পুলিশ জানতে পারে, ট্রাকটি দোকানের সামনে থামার পর পেছনের আসনে থাকা কুকুরটি নড়াচড়া শুরু করে। সেই সময় কোনোভাবে কুকুরটির চাপ পড়ে শটগানের ট্রিগারে। বন্দুকটিতে তখন গুলি ভরা ছিল। এতে গুলি বেরিয়ে ট্রাকের দরজা ক্ষতিগ্রস্ত হয় এবং পাশে থাকা নারী আহত হন।

আহত নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

পুলিশ আরও জানিয়েছে, নেব্রাস্কায় গাড়ির ভেতরে গুলিভরা শটগান রেখে চলাচল করা বেআইনি। ফলে আহত ওই নারী এখন আইনি জটিলতায়ও পড়তে পারেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বন্দুক দিয়ে নারীকে গুলি করলো কুকুর!

প্রকাশের সময় : ০১:০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬