Dhaka ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভুয়া ও জাল সনদ, ৬৩ শিক্ষককে নোটিশ টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি বিএনপির জবাবদিহিতা মানুষের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে না : রুমিন ফারহানা ইরানমুখী শতাধিক বাণিজ্যিক জাহাজের রুট পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: এলজিইডি মন্ত্রী স্ত্রীকে বাঁচাতে জালিয়াতি, তবু তিনি নায়ক গরু কুরবানি ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট বিরোধীদলের ছোট বন্ধুরা মাদকাসক্ত কি না সন্দেহ হয়: আলাল সাংস্কৃতিক সংগঠক বাবলা চৌধুরীর উপর বখাটেদের হামলা, প্রতিবাদের ঝড়
ইন্দোনেশিয়া

প্রকাশ্যে ১০০ বেত্রাঘাতে অজ্ঞান নারী, যন্ত্রণায় কাতর সঙ্গী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩১:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 10

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে শরিয়া আইন লঙ্ঘনের অভিযোগে এক নারী ও তার সঙ্গীকে প্রকাশ্যে ১০০ বার করে বেত্রাঘাত করা হয়েছে। শাস্তি কার্যকরের সময় ওই নারী অজ্ঞান হয়ে পড়েন বলে স্থানীয় প্রতিবেদনে জানানো হয়েছে।

ঘটনাটি ঘটে আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহে। প্রত্যক্ষদর্শীদের মতে, শাস্তি কার্যকরের সময় যুগলের স্বজনরা উপস্থিত ছিলেন। পুরো শরীর ঢাকা বাদামি পোশাক ও সাদা মুখোশ পরা একজন ব্যক্তি বেত্রাঘাত করেন।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, অবিবাহিত অবস্থায় একসঙ্গে থাকার অভিযোগে ওই যুগলকে দোষী সাব্যস্ত করা হয়। শাস্তির সময় পুরুষটিকেও যন্ত্রণায় কাতর হতে দেখা যায়।

এদিন আরও কয়েকজনকে শরিয়া আইন ভঙ্গের অভিযোগে ২৫ থেকে ১০০ বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়। এর মধ্যে অনলাইন অ্যাপের মাধ্যমে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও ছিল।

আচেহ ইন্দোনেশিয়ার একমাত্র প্রদেশ, যেখানে সরকারি পর্যায়ে শরিয়া আইন কার্যকর রয়েছে। সেখানে অবিবাহিত নারী-পুরুষের একসঙ্গে থাকা বা রাত কাটানো নিষিদ্ধ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইন্দোনেশিয়া

প্রকাশ্যে ১০০ বেত্রাঘাতে অজ্ঞান নারী, যন্ত্রণায় কাতর সঙ্গী

প্রকাশের সময় : ০২:৩১:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬