Dhaka ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিলল চালকের গলিত মরদেহ, পরিচয় শনাক্ত

একরামুল ইসলাম তুষার
  • প্রকাশের সময় : ০৮:২১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 128

ঝিনাইদহের কালীগঞ্জে একটি দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে নিখোঁজ চালকের অর্ধগলিত ও পচা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চালকের নাম আব্দুর রহমান (৩৫)। তিনি পার্শ্ববর্তী মাগুরা জেলার আড়পাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

বুধবার (২০ মে) বিকেলে কালীগঞ্জ উপজেলার কোলা বাজার টু কালাবাজার সড়কের বৃত্তিপাড়া নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক (যশোর-ট ১১-১৩৪৬) থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে ট্রাকটি সড়কের পাশে একই স্থানে দাঁড়িয়ে ছিল। আজ বিকেলে স্থানীয় পথচারীরা ট্রাকটির পাশ দিয়ে যাওয়ার সময় তীব্র পচা দুর্গন্ধ পান। সন্দেহ হলে তারা ট্রাকের কেবিনের ভেতর উঁকি দিয়ে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে নিহতের স্বজনরা এসে তার পরিচয় শনাক্ত করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু, তা সুনির্দিষ্টভাবে জানা যাবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিলল চালকের গলিত মরদেহ, পরিচয় শনাক্ত

প্রকাশের সময় : ০৮:২১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬