Dhaka ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নওগাঁয় পুলিশের অভিযানে মাদক কারবারি কাউছার গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৮:১৯:১২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 192

নওগাঁর আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩৬৫ পিস বুপ্রেনরফিন (মাদক) ইনজেকশনসহ এলাকার অন্যতম শীর্ষ মাদক কারবারি কাউসারকে (২২) গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২০ মে) বিকেলে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের গান্ধী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাউসার আত্রাই উপজেলার ভোঁড়া তেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

তার বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় আটটি মাদকের মামলা রয়েছে।

পুলিশ জানায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় আত্রাই থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গান্ধী মোড় এলাকা থেকে কাউসারকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৩৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ১৫টি অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কাউসার স্বীকার করেছে যে, সে সীমান্ত এলাকা হিলি থেকে নিজে এসব মাদকদ্রব্য নিয়ে এসে আত্রাই ও এর আশেপাশের এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করত। উদ্ধারকৃত চালানের মাদকগুলোও সে আজই হিলি সীমান্ত থেকে নিয়ে এসেছিল। এলাকার চিহ্নিত এই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার হওয়ায় স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আত্রাই থানা এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হচ্ছে। জেলাকে মাদকমুক্ত করতে তিনি আত্রাইবাসীসহ সর্বস্তরের জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় পুলিশের অভিযানে মাদক কারবারি কাউছার গ্রেফতার

প্রকাশের সময় : ০৮:১৯:১২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬