Dhaka ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নওগাঁ ডিবি পুলিশের অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০১:৪৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 114

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিল (এস্কাফ) উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গত ১৯ মে ২০২৬ তারিখে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) মোঃ হাসিবুল্লাহ হাসিব-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল পত্নিতলা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পত্নিতলা উপজেলার চকশহবত গ্রামের খাজামুদ্দিনের খুঁটি পুকুরের পাশের রাস্তায় দুই ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদের দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়।

তল্লাশিকালে আটক আবু তাহের (৪৫)-এর ব্যাগ থেকে ৩৫ বোতল এবং তৌহিদ (৩৫)-এর ব্যাগ থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের মোট পরিমাণ ৬৫ বোতল।

পরে উপস্থিত লোকজনের সামনে আলামত জব্দ করা হয়।

পুলিশ জানায়, আটক দুই আসামির বিরুদ্ধে পত্নিতলা থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ ডিবি পুলিশের অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশের সময় : ০১:৪৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬