Dhaka ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

পাংশায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ শুরু

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ১০:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 129

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজবাড়ীর পাংশা পৌরসভায় ভিজিএফ কর্মসূচির আওতায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) পাংশা পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ভিজিএফ কর্মসূচির আওতায় পৌরসভার ৪ হাজার ৬২৫ জন দরিদ্র নাগরিককে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।

কার্যক্রমের শুরুতে পাংশা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ গিয়াস উদ্দিন খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুন্নাহার এবং যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত থেকে ওজন মেশিনের ক্যালিব্রেশন পরীক্ষা করেন।

পরে নির্ধারিত পরিমাণ অনুযায়ী উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ বিতরণ কার্যক্রম চলবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ শুরু

প্রকাশের সময় : ১০:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬