Dhaka ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর রাজবাড়ীতে রাইটার্স ক্লাব উদ্বোধন, বাংলা ভাষার চর্চা বাড়ানোর আহ্বান বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ ছিল: ইসরায়েলি রাজনীতিবিদ নোবেল শান্তি পুরস্কার না পাওয়াকে ‘লজ্জাজনক’ আখ্যা ট্রাম্পের মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ যেসব অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা নওগাঁর মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক কারবারি গ্রেফতার কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ট্রাম্পের ভাইরাল স্যুট কি ‘মেড ইন বাংলাদেশ’?

নওগাঁয় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১০:১৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 113

নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গত ১৭ মে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম-এর সরাসরি নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর-এর উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদ-এর নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সদর উপজেলার খাট্টাসাহাপুর এলাকায় পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই অবৈধভাবে পরিচালিত মেসার্স গোলাম ফারুক এন্ড ব্রাদার্স নামের একটি ইটভাটার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন।

এসময় জেলা পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্ট পরিচালনায় নিরাপত্তার দায়িত্ব পালন করে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন বলেন, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ১০:১৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬