Dhaka ০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁ শহরে এআই-সক্ষম সিসিটিভি নেটওয়ার্ক স্থাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’ চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দেবে তদন্ত সংস্থা কালীগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত ‘তারেক রহমানের আহ্বানে ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে জনগণ’ তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায় সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়

ওমানে গাড়ির ভেতর চার বাংলাদেশি ভাইয়ের মৃত্যু, কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরোধের ধারণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 69

পারস্য উপসাগরীয় দেশ ওমান-এ একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির এক্সজস্ট থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

রয়্যাল ওমান পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম Times of Oman জানিয়েছে, বুধবার রাতে দক্ষিণ আল বাতিনা গভর্নরেট পুলিশের নেতৃত্বে আল-মাসনা গভর্নরেট এলাকায় একটি পার্ক করা গাড়ির ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দাররাজা পাড়ার বাসিন্দা প্রয়াত মোহাম্মদ হাসানের চার ছেলে— রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, মো. সিরাজ ও মো. শহিদ।

তাদের ছোট ভাই মো. এনাম জানান, পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই দীর্ঘদিন ধরে ওমানে বসবাস করছিলেন। তাদের মধ্যে সিরাজ ও শহিদের ১৫ মে দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার প্রস্তুতি হিসেবে কেনাকাটা করতে বের হয়েছিলেন তারা।

স্থানীয় প্রবাসীদের বরাত দিয়ে জানা গেছে, বুধবার সন্ধ্যায় চার ভাই ওমানের বারকা এলাকা থেকে মুলাদাহর উদ্দেশ্যে রওনা হন। রাত ৮টার পর তাদের একজন এক আত্মীয়কে ভয়েস মেসেজ পাঠিয়ে অসুস্থতার কথা জানান। একই সঙ্গে নিজেদের অবস্থানও পাঠিয়ে বলেন, তারা গাড়ি থেকে বের হওয়ার মতো অবস্থায় নেই।

পরে একটি ক্লিনিকের সামনে পার্ক করা গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির দরজা খুলে তাদের মরদেহ উদ্ধার করে।

চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইন ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী জানান, মৃত চারজনের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন নিজওয়ায়, আরেকজন সুওয়াইকে এবং বাকি দুজন মুলাদাহ এলাকায় বসবাস করতেন।

এ ঘটনার পর রয়্যাল ওমান পুলিশ জনগণকে সতর্ক করে বলেছে, আবদ্ধ অবস্থায় গাড়ির ভেতরে ঘুমানো বা চালু গাড়ির মধ্যে দীর্ঘ সময় অবস্থান করা ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে ঘুম চোখে গাড়ি চালানো থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ওমানে গাড়ির ভেতর চার বাংলাদেশি ভাইয়ের মৃত্যু, কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরোধের ধারণা

প্রকাশের সময় : ০৯:৩২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬