Dhaka ০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

মান্দায় পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী

খোরশেদ আলম, নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 73

নওগাঁর মান্দা উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমধর্মী “রবীন্দ্র বৈঠকী” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪টায় উপজেলার ঐতিহ্যবাহী বৈলশিং বটতলায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।

প্রকৃতির নির্মল পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন এলাকা থেকে আগত রবীন্দ্রভক্ত ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কবিগুরুর সাহিত্য, দর্শন ও মানবতার চেতনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে শতবর্ষী বটবৃক্ষের পাদদেশ।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে রবীন্দ্রচর্চা ও বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু এমপি বলেন, বর্তমান বিএনপি সরকারের আমলে শিক্ষা, কৃষি, খাল খনন, কৃষক কার্ড ও বৃক্ষরোপণসহ সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শিক্ষা অনুরাগী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী জাতীয়ভাবে পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মান্দাবাসী বিশ্বকবিকে চিরস্মরণীয় করে রাখতে এ আয়োজন করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মান্দায় পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী

প্রকাশের সময় : ০৮:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬