Dhaka ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাওর রক্ষায় শুধু ত্রাণ নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন: তিতুমীর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 7

প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়) রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, হাওর রক্ষায় শুধু ত্রাণ নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। এজন্য কৃষি, পানি সম্পদ, পরিবেশ, মৎস্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়ে সমন্বিত পরিকল্পনা করার কথা জানান তিনি। কেননা, হাওরের বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে গেছে। টাঙ্গুয়ার হাওরে এখন আর আগের মতো পরিযায়ী পাখি দেখা যায় না। জীববৈচিত্র্য হুমকির মুখে। তাই উন্নয়ন হতে হবে প্রকৃতি ও মানুষের সমন্বয়ে।

শুক্রবার (৮ মে) বিকেলে সিলেট সার্কিট হাউসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হাওরাঞ্চলে অকাল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন।

সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের ২০টি উপজেলায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে এবং মাঠপর্যায়ে উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল কাজ করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, সিলেটের হাওরাঞ্চলে অকাল বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসলহানির প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে হাওর অঞ্চলের টেকসই উন্নয়নে ২০২৯ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদি সমন্বিত মহাপরিকল্পনা নেওয়ার কথাও জানিয়েছে সরকার।

তিতুমীর বলেন, রাষ্ট্র যদি জনকল্যাণের রাষ্ট্র হয়, তাহলে দুর্যোগের সময় দ্রুত মানুষের পাশে দাঁড়াতে হবে। গত ১৭ বছরে মানুষ রাষ্ট্রের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এবার মানুষ আস্থা ফিরে পাচ্ছে।

তিনি অভিযোগ করেন, অতীতে অপরিকল্পিত বাঁধ নির্মাণ, নদী দখল, খাল খননের অভাব ও পলি জমে যাওয়ার কারণে হাওরাঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে জলাবদ্ধতা বেড়েছে এবং ক্ষয়ক্ষতি ভয়াবহ আকার ধারণ করেছে। সরকার ইতোমধ্যে হাওর ও জলাশয় ব্যবস্থাপনা নিয়ে নতুন আইন করেছে এবং সমন্বিতভাবে কাজ করতে একটি অধিদপ্তর গঠন করা হয়েছে। আগামী পাঁচ বছরে হাওরাঞ্চলের কৃষি উৎপাদন, যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও জীবনমান উন্নয়নে সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সিলেটের নবাগত বিভাগীয় কমিশনার মশিউর রহমান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাওর রক্ষায় শুধু ত্রাণ নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন: তিতুমীর

প্রকাশের সময় : ০৯:৪০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬