Dhaka ০৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

নওগাঁর পোরশায় মাদকবিরোধী জনসচেতনতা সভা

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 136

নওগাঁ জেলার পোরশা উপজেলায় মাদক ও সড়ক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় পোরশা থানা এলাকার সারাইগাছি বাজার জংশন পয়েন্টে এ সভার আয়োজন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সভায় পুলিশ সুপার জনসাধারণের সঙ্গে সরাসরি মতবিনিময় করে অপরাধ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং মাদক নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, গত কয়েক মাসে পোরশা থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও তথ্যপ্রযুক্তি বিভাগের সম্মিলিত প্রচেষ্টায় পোরশা-সারাইগাছি-সাপাহার-পত্নীতলা সড়কে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এ জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, সড়কে যেকোনো ধরনের অপরাধ কঠোরভাবে দমন করা হবে। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানান।

সান্ধ্যকালীন এই মতবিনিময় সভায় সাপাহার সার্কেলের এএসপি, পোরশা থানার অফিসার ইনচার্জ, স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ দুই শতাধিক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই মাদক প্রতিরোধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর পোরশায় মাদকবিরোধী জনসচেতনতা সভা

প্রকাশের সময় : ০৬:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬