Dhaka ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 6

“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি—চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) সকাল ১১টায় রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এ র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

সমাবেশে রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ।

এছাড়া বক্তব্য দেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ এবং ইউপি সদস্য মৃণাল কান্তি হালদারসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবা থেকে সমাজ ও প্রিয়জনদের রক্ষা করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে মাদক নির্মূল সম্ভব নয়। মাদক একটি সামাজিক ব্যাধি, তাই প্রতিটি পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে এর বিরুদ্ধে সচেতন ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬