বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারতের ১৫–তে ১৫, মালদ্বীপের বিদায় টাইটানিক থেকে হঠাৎ পাওয়া খ্যাতি যেভাবে সামলেছিলেন ‘জ্যাক’ আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ, এত কিছুর পর কি দল পাবেন ‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হামজা, একাদশে তিন পরিবর্তন বিশ্বকাপের ফাইনালে মেসির সেই আচরণ দেখে হতাশ হয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি সামাজিক সমস্যা সমাধানে তরুণদের এআই ধারণাকে স্বীকৃতি দিল গ্রামীণফোন বুড়িগঙ্গা সেতুর নিচে মডেল তিন্নির মরদেহ মিলেছিল, আলোচিত মামলার সর্বশেষ অবস্থা কী রেকর্ড ৩৩৪ রান করে হৃদয়ের অনেক বড় লাফ, রহমতের ইতিহাস টপ অর্ডারে বাঁহাতিদের ভিড়, সমাধান হিসেবে রবিন

চীনের আতশবাজির কারখানায় বিস্ফোরণ, ২১ জন নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 134

চীন-এর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হুনান প্রদেশ-এর লিউইয়াং শহরে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং প্রায় ৬০ জন আহত হয়েছেন।

দেশটির সরকারি বার্তাসংস্থা সিনহুয়া জানায়, স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটে হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফেকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানির কারখানায় এই বিস্ফোরণ ঘটে। নিহতদের অধিকাংশই ঘটনাস্থলেই মারা যান।

বিস্ফোরণের পরপরই প্রায় ৫০০ জন উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। সম্ভাব্য ঝুঁকি এড়াতে কারখানার আশপাশের প্রায় ৩ কিলোমিটার এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে, কারণ নিকটেই কালো বারুদের গুদাম রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়িঘরের দরজা-জানালা কেঁপে ওঠে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার কথা জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চীনের আতশবাজির কারখানায় বিস্ফোরণ, ২১ জন নিহত

প্রকাশের সময় : ১১:২৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬