Dhaka ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অনেক দলের তো ব্যাংকও আছে, তাই ঋণখেলাপি হওয়ার সুযোগ নাই: অর্থমন্ত্রী নওগাঁয় স্বামীর প্রতারণা ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন, বিচার দাবি ৭২ কোটি ৫৩ লাখ টাকায় কেনা হচ্ছে ৯ হাজার টন মসুর ডাল কালুখালীতে উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত রাত ৯টার মধ্যে পাঁচ বিভাগে কালবৈশাখীর শঙ্কা ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে হরমুজের নাম ‌‘ট্রাম্প প্রণালি’ দেওয়া মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প পেট্রোলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা

রাত ৯টার মধ্যে পাঁচ বিভাগে কালবৈশাখীর শঙ্কা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 9

দেশের পাঁচটি বিভাগের বিভিন্ন এলাকায় আজ সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি লেখেন, ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিকেল ৩টার দিকে কালবৈশাখী ঝড় তৈরি হয়, যা সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে বাংলাদেশে প্রবেশ করতে পারে। ঝড়টি মূলত খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগের সীমান্তবর্তী অঞ্চল দিয়ে ঢোকার আশঙ্কা রয়েছে।

পোস্টে আরও বলা হয়, ঝড়টি পরবর্তী সময়ে বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে অগ্রসর হতে পারে। এসব এলাকায় তুলনামূলক শক্তিশালী কালবৈশাখী আঘাত হানার আশঙ্কা রয়েছে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগেই দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাত ৯টার মধ্যে পাঁচ বিভাগে কালবৈশাখীর শঙ্কা

প্রকাশের সময় : ০৭:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬