Dhaka ০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

কোটালীপাড়ায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৪৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 19

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মনোতোষ ঘটক (৬০) নামে এক কৃষককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।

আজ বিকেলে উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মনোতোষ ঘটক ওই গ্রামের সিদ্ধেশ্বর ঘটকের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে খাগবাড়ী গ্রামের মনোতোষ ঘটকের সাথে একই গ্রামের গৌরাঙ্গ ঘটকের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ বিকেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গৌরাঙ্গ ঘটক ও তার স্ত্রী পুতুল ঘটক মিলে মনোতোষকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী তন্ময় ঘটক জানান, বিকেলে জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গৌরাঙ্গ ও তার স্ত্রীর সাথে হাতাহাতির সময় মনোতোষ ঘটক মাটিতে পড়ে যান। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তমাল অধিকারী বলেন, “মনোতোষ ঘটককে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তবে তার শরীরে দৃশ্যমান কোনো বড় আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”

ঘটনার পর থেকে অভিযুক্ত গৌরাঙ্গ ঘটক ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কোটালীপাড়া থানার এসআই উত্তম সেন জানান, মনোতোষ ঘটকের পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে হত্যার অভিযোগ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের সময় : ০৮:৪৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬